calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / সারা দেশে আজ সশস্ত্র বাহিনী মোতায়েন সাড়ে সাত লাখ পুলিশ বিজিবি আনসার মাঠে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সারা দেশে আজ সশস্ত্র বাহিনী মোতায়েন সাড়ে সাত লাখ পুলিশ বিজিবি আনসার মাঠে

মাঠে থাকবেন পুলিশের ১ লাখ ৮৯ হাজার, বিজিবির ৩৫ হাজার, এপিবিএনের ৬ হাজার ও আনসার ভিডিপির ৫ লাখ ১৭ হাজার সদস্য বিজিবি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে আজ থেকে সারা দেশে মাঠে নামছে সশস্ত্র বাহিনী।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি ২০২৪ • সকাল ০৯:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৮১ বার পঠিত


নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আনসার-ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক যুগান্তরকে বলেন, নির্বাচনের মাঠে আমাদের ৫ লাখ ১৯ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারী ২ হাজার ৮৫৫, ব্যাটালিয়ন আনসার ৮৫০০ এবং অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্য থাকবেন ৫ লাখ ৫ হাজার ৮১২ জন। আনসার বাহিনীর মোট প্লাটুন থাকবে ২৫০টি। প্রতিটি প্লাটুনে ৩০ থেকে ৩৫ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবেন। 


বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন ঘিরে তাদের ১ হাজার ১৫১ প্লাটুন সদস্য মেতায়েন থাকছে। এপিবিএনের সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশে তাদের ২০০ প্লাটুন সদস্য নির্বাচনি নিরাপত্তার দায়িত্বে থাকছেন।


পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন্স) আনোয়ার হোসেন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১ লাখ ৮৯ হাজার পুলিশ সদস্য কর্মরত আছেন। নির্বাচনের সময় টহল দেওয়া থেকে শুরু করে মোবাইল টিম, স্ট্রাইকিং টিম এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গেও ডিউটিতে থাকবেন তারা। 

মাঠে থাকবে বিজিবির ডগ স্কোয়াডও। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি ফোর্স মোতায়েন থাকবে। কোনো কোনো দুর্গম এলাকার কেন্দ্রও ঝুঁকিপূর্ণ। সেগুলোর বিষয়েও বাড়তি ফোর্স নিয়ে কাজ করছে পুলিশ। তিনি আরও বলেন, কেউ নির্বাচন প্রতিরোধ করার চেষ্টা করলে বা নির্বাচনি কার্যক্রমে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


কোস্টগার্ড : নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে উপকূলীয় ৪৩টি ইউনিয়নে কোস্টগার্ড মোতায়ন থাকবে। 


তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য গত ২০ ডিসেম্বর থেকে মাঠে আছে। কোস্টগার্ড সদস্যরা উপকূলীয় এলাকাগুলোতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে।


tag ট্যাগ: #ss #d