calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / তথ্য ও প্রযুক্তি / কলকাঠি নাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা? ১২ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে গুগল?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

কলকাঠি নাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা? ১২ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে গুগল?

ছাঁটাই চলছিলই। বছরের শুরুতে এবার বড় দুঃসংবাদ দিল বিশ্বের সর্ববৃহৎ তথ্য-প্রযুক্তি সংস্থা গুগল। বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন চালায় এই গুগল. সেই গুগলকে নিয়েই জোর চর্চা ২০২৪ সালের শুরু থেকে। কিছুদিন আগেই সংস্থার প্রায়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ • দুপুর ০১:৩৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৩ বার পঠিত

প্রসঙ্গত, প্রায় এক বছর আগে, গুগল বলেছিল তারা তাদের মোট কর্মীর ৬ শতাংশ কমিয়ে ফেলবে। সরিয়ে ফেলা হবে ১২ হাজার কর্মীকে। তাতেই বাড়ছিল উদ্বেগ। এবার খাতায় কলমে সেই ছাঁটাই পর্ব শুরু হতেই দানা বাঁধছে সিঁদুরে মেঘের দল। অনেকে বলছেন, বর্তমানে যেভাবে বিশ্ব দাপাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানেই অচিরেই তো এই দিন দেখারই ছিল। তাই হচ্ছে! কিন্তু, বিশ্বের এক নম্বর তথ্য প্রযুক্তি সংস্থার যদি এই হাল হয় তাহলে বাকিদের কী হবে? সেই প্রশ্ন ঘোরাফেরা করছে অনেকের মনেই।

এদিকে বিশ্বের সবচেয়ে বড়, সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন এই গুগলই। কোম্পানির মোবাইল ফোন সফটওয়্যার অ্যান্ড্রয়েড বিশ্বব্যাপী জনপ্রিয়। এ ছাড়া কোম্পানিটির জিমেইল, ইউটিউব ও ম্যাপের ব্যবহারকারীর সংখ্যা কোটিতে। প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতে, অ্যামাজন তার প্রাইম ভিডিও এবং স্টুডিও ইউনিটে কয়েক’শ কর্মী ছাঁটাই করেছে। সূত্রের খবর, কোম্পানিটি তার লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে কর্মরত প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছে।

tag ট্যাগ: #1111