calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক দুর্ঘটনার ৭ ঘণ্টা পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক দুর্ঘটনার ৭ ঘণ্টা পর

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ইয়ার্ডে তেলবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী শানটিং ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ মার্চ ২০২৪ • সকাল ১০:৫৩
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫৪ বার পঠিত

ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রথমে মালবাহী ট্রেনকে উদ্ধার করে। এর প্রায় এক ঘণ্টা পর তেলবাহী ট্রেনকে উদ্ধার করা হয়। বুধবার সকাল ৭টা থেকে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

দুর্ঘটনার পর খুলনা অভিমুখে রেলপথ বন্ধ থাকলেও অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এখন সব রুটেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুই ট্রেনের দুই চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, স্টেশনমাস্টারের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত সহকারী স্টেশনমাস্টারসহ দুই ট্রেনের চালককে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

tag ট্যাগ: #1111