calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / সড়কে ফের ঝরল ১৪ প্রাণ আনাড়ি হাতে ২০ টন ট্রাক,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সড়কে ফের ঝরল ১৪ প্রাণ আনাড়ি হাতে ২০ টন ট্রাক,

ঝালকাঠি শহরের গাবখান সেতু থেকে নেমে টোল দেওয়ার জন্য সারিবদ্ধ কয়েকটি গাড়ি। টোল পরিশোধ হওয়ায় সবে এগোতে শুরু করেছে একটি প্রাইভেটকার। তার ঠিক পেছনে তিনটি ইজিবাইক (থ্রি-হুইলার) ও একটি পণ্যবাহী পিকআপ। কিছু বুঝে ওঠার আগেই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ • বিকাল ০৪:১৬
history আপডেট: ২ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ২৪৫ বার পঠিত

সিমেন্টবোঝাই ছিল প্রায় ২০ টন। ট্রাকচালকের ছিল হালকা যান চালানোর লাইসেন্স।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটেছে। তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পিরোজপুর থেকে ঝালকাঠি শহরগামী ট্রাকটি গাবখান সেতু পার হয়ে ঢাল দিয়ে নামার সময় ওভারলোডের কারণে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফলে সেতুর পূর্ব ঢালে টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনগুলো পিষে দেয়। এতে যাত্রীরা ছিটকে সড়কে পড়েন। নিহতরা হলেন ঝালকাঠি সদরের গাবখান ইউনিয়নের আনোয়ার হোসেন, হেমায়েত হোসেন, শফিকুল ইসলাম মাঝি, নজরুল ইসলাম, আব্দুর রহিম, শেখেরহাট ইউনিয়নের সিফাত (৩),  সিয়াম (৫), শহিদুল ইসলাম, রোজিনা বেগম, আতিকুর রহমান সাদি (১১), প্রাইভেটকারের চালক রাজাপুর উপজেলার মো. ইব্রাহিম, কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের তাহমিনা, তাঁর মেয়ে নুরজাহান (৪) ও পিরোজপুরের ইমরান হোসেন।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, ঘটনা ছিল ভূমিকম্পের মতো। মুহূর্তে কয়েকটি যানবাহন দুমড়েমুচড়ে দিয়ে একটি ট্রাক সামনের দিকে চলে যায়। এরপর মানুষের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে চার, বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তির পর তিন ও ঝালকাঠি সদর হাসপাতালে একজন মারা যান। প্রাইভেটকারের মধ্যে একই পরিবারের ছয়জন ছিলেন।

আহতদের মধ্যে মামুন খান, হাফিজুর রহমান, শাহিন, রিয়াজুল ইসলাম, ইব্রাহিম, আবদুল হাকিম, মিরাজ, আবদুর রহিম, মানিক, তহমিনা বেগম ও অজ্ঞাতপরিচয় চারজনকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত ইজিবাইকের যাত্রী আনোয়ার হোসেন জানান, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা চারটি ইজিবাইকে স্বরূপকাঠি যাচ্ছিলেন। টোল দিয়ে দুটি সামনে গেলেও প্রাইভেটকারের কারণে পেছনে আটকা পড়ে অন্য দুটি। প্রাইভেটকারটি টোল দিয়ে এগোতেই একটি ট্রাক এসে সব গাড়ি পিষে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান, ট্রাকচালক আল আমিন ও সহকারীকে আটক করা হয়েছে। চালকের হালকা যানের লাইসেন্স থাকলেও ট্রাকের কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

খবর পেয়ে জেলা প্রশাসক ফারাহ্‌ গুল নিঝুম, পুলিশ সুপার আফরোজুল হক টুটুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। নিহতদের পরিবারের জন্য পাঁচ লাখ, পঙ্গুত্ববরণ করলে তিন লাখ ও আহতদের জন্য এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ছয় জেলায় দম্পতিসহ নিহত ১১

ঢাকার আশুলিয়ায় মঙ্গলবার রাতে পৃথক দুর্ঘটনায় পোশাক শ্রমিক দম্পতি ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন নাটোরের সিংড়ার দেলোয়ার হোসেন (৩২) ও তাঁর স্ত্রী হাসি বেগম (২৮)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

নওগাঁ সদরের ইয়াদআলীর মোড় এলাকায় গতকাল সকালে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন জয়পুরহাটের আক্কেলপুরের আনসার সদস্য এনামুল হক বাবু (৪০) ও তাঁর স্ত্রী বৃষ্টি আক্তার (৩২)। আহত হয় তাদের ছেলে জুনাইদ ইসলাম (৫)।

রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর এলাকায় মঙ্গলবার রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে একটি ট্রাকের সহকারী দিলীপ শিকদার মারা যান।

চট্টগ্রামের আনোয়ারায় গতকাল সকালে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন নুর জাহান বেগম (৬৪)। ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুহিতারপাড় এলাকায় রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান মনিরুজ্জামান বাচ্চু (৬১) ও বজলুল ইসলাম সিকদার (৬০)। 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেলবাজার এলাকায় রাত ৯টার দিকে বাসচাপায় নিহত হন হাসান আহমদ (২০) ও সাদিক মিয়া (৩৫)।

tag ট্যাগ: #1111