calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / ঈশ্বরদীতে গ্রেনেড উদ্ধার মুক্তিযুদ্ধের সময়ের পরিত্যক্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ঈশ্বরদীতে গ্রেনেড উদ্ধার মুক্তিযুদ্ধের সময়ের পরিত্যক্ত

পাবনার ঈশ্বরদীতে মুক্তিযুদ্ধের সময়ের একটি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত এ গ্রেনেডের সন্ধান পাওয়া যায়। গ্রেনেডটি মাটিচাপা দিয়ে স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী পৌর...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ • দুপুর ০১:০৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১০ বার পঠিত

এলাকাবাসী সূত্রে জানা যায়, রেলওয়ের জমিতে খোকন নামে এক মাছ ব্যবসায়ী বেশ কিছু দিন ধরে এমএস কলোনির তিনতলা মাঠে পুকুর খননের কাজ করছেন। বুধবার শ্রমিকরা কাজ শেষ করে বিকালে চলে যান।

সেই সময় তৃতীয় শ্রেণি পড়ুয়া স্বর্ণাবাড়ির পেছনে গিয়ে ওপরের অংশে লাল রঙের বস্তুটি খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়। তার বাবা সুবাস কুমার দাস ওটা গ্রেনেড বুঝতে পেরে পূর্বের স্থানে রেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাতে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এলাকাটি পাকবাহিনীর অধ্যুষিত ছিল। ওই সময় গ্রেনেডটি যে কোনোভাবে ঘটনাস্থলে অবিস্ফোরিত হয়ে মাটিচাপা পড়েছিল। মাটি খনন করায় সেটি বের হয়ে এসেছে।

ওসি আরও জানান, বর্তমানে গ্রেনেডটি মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। এলাকাটি আমবাগান পুলিশ ফাঁড়ির এএসআই সবুজ আলীর তত্ত্বাবধায়নে রাখা হয়েছে। বোম নিষ্ক্রিয় করার জন্য র‌্যাবের বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দলটি ঘটনাস্থলে এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার কথা রয়েছে।

tag ট্যাগ: #111