calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / পদত্যাগী বিএনপি সভাপতির সঙ্গে নেতাকর্মীরা একাট্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

পদত্যাগী বিএনপি সভাপতির সঙ্গে নেতাকর্মীরা একাট্টা

চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির পদত্যাগকারী উপজেলা সভাপতির সঙ্গে কাজ করছেন নেতাকর্মীরা। নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের সঙ্গে তার...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ • রাত ০৮:৩০
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১১ বার পঠিত

অন্যদিকে, বিএনপির রাজনীতিবিদ হিসাবে পরিচিত প্রার্থী আছেন একজনই। তাই শেষ পর্যন্ত দলটির পদত্যাগকারী নেতার সঙ্গেই লড়াই করতে হবে আওয়ামী লীগ প্রার্থীর। তবে আওয়ামী লীগের অপর প্রার্থী থাকায় বিএনপির নেতাকর্মীরা সুযোগ নিতে চাইছেন।

দল থেকে লিয়াকত হাসান পদত্যাগ করলেও নেতাকর্মীরা তার সঙ্গে একাট্টা হয়ে কাজ করছেন। এখানে বিএনপির নির্বাচন বর্জনের কোনো কর্মসূচিও নেই।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মী লিয়াকত হাসানের পক্ষে প্রকাশ্যে প্রচারণায় রয়েছেন। জেলা ও মাঠ পর্যায়েও সমর্থন রয়েছে তার। নির্বাচনে অংশ নেওয়ার আগেই তিনি পদত্যাগ করেছেন।

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে লিয়াকত হাসান বলেন, ‘আমি এর আগে দুবার নির্বাচন করেছি।’ দল ক্ষমতায় না থাকলেও এবার জনগণ আমার দিকেই আসবে বলে তিনি মনে করেন।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আনারস প্রতীকের প্রার্থী মো. আবু তাহের। তার পক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সক্রিয় রয়েছেন।

আবু তাহের বলেন, ‘আমি ২০১৪ সাল থেকে পাঁচ বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। উপজেলার সর্বত্র উন্নয়ন করেছি। এমন কোনো গ্রাম নেই যেখানে আমার আমলের উন্নয়নের চিহ্ন নেই। তাছাড়া চা-বাগানের বিশাল ভোটার আমার সঙ্গে রয়েছেন। আমি তাদের উন্নয়নে সবসময় অগ্রাধিকার দেই। পাঁচ বছর চেয়ারম্যান পদে না থাকলেও জনগণের সঙ্গে ছিলাম এবং আছি। আবারও তাদের দায়িত্ব পালন করতে চাই। নির্বাচিত হলে এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ এবং অবহেলিত চা শ্রমিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব।’

আওয়ামী লীগের অপর প্রার্থী লুৎফুর রহমান চৌধুরী বলেন, ‘চুনারুঘাটকে  ডিজিটাল স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। সাধারণ ভোটাররা আমার সঙ্গে আছেন। আমি ভোট প্রার্থনায় যেখানেই যাচ্ছি, সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি।’

tag ট্যাগ: #111