calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ

ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষে আজ খুলেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। বুধবার (১৯ জুন) নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও উপস্থিতি এখনো কম।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ জুন ২০২৪ • দুপুর ০২:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১০২ বার পঠিত

ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। মন্ত্রণালয় ও বিভিন্ন  বিভাগে এমন চিত্র দেখা গেছে।

সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম ছিল৷ গাড়ি পার্কিং করার জায়গাও ফাঁকা পড়ে আছে। ঈদের ছুটির পর যারা অফিসে এসেছেন সেই কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

এছাড়া সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলোও অন্যান্য দিনের তুলনায় ফাঁকা। সচিবালয়ে দর্শনার্থী কক্ষটিও ফাঁকা।

এদিকে, ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এদিন কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া প্রথম দিনে অফিস করেছেন স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রীসহ অনেকে।

বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার অফিস খুলেছে। তবে অনেকেই দুই দিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। টানা ৭ দিনের সঙ্গে আরও ২ দিন অর্থাৎ মোট ৯ দিন ছুটি উপভোগ করছেন তারা। ঈদের পরে প্রথম কর্মদিবস মোটামুটি এমনই হয়ে থাকে। খুব একটা কাজ হয় না, আবার অনেকেই ছুটিতে থাকেন। যারা অফিসে এসেছেন তাদেরও গল্প করে সময় কাটাচ্ছেন। তাই আগামী রোববার থেকে সচিবালয়ের অফিস পুরোদমে শুরু হবে।

গত সোমবার দেশে ঈদ উদযাপিত হয়। সে হিসাবে ১৬ জুন থেকে থেকে ঈদের ছুটি শুরু হয়। শেষ হয় মঙ্গলবার (১৮ জুন)। আজ বুধবার (১৯ জুন) থেকে স্বাভাবিক নিয়মে অফিস শুরু হয়েছে।

tag ট্যাগ: #111