calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / প্রাণ গেল হেলপারের দুই বাসের প্রতিযোগিতায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

প্রাণ গেল হেলপারের দুই বাসের প্রতিযোগিতায়

ময়মনসিংহের ভালুকায় এনা পরিবহণের একটি বাসের চাপে তানজিয়া পরিবহণ নামে একটি বাস খাদে পড়ে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ • দুপুর ০১:৫৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৮ বার পঠিত

ঢাকাগামী লেনের মেহরাবাড়ি জিঞ্জিরা পাগলার মাজার এলাকায় বাস দুটি পৌঁছলে এনা পরিবহণের বাসটি তানজিয়া পরিবহণের বাসটিকে চাপ দিলে বাসটি বেশ কয়েকটি ডিগবাজি খেয়ে রাস্তার পাশে ২০/৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে বাসটির হেলপার বাসের নিচে পড়ে আটকে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় এনা বাসটি দ্রুত ঢাকার দিকে চলে যায়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসের নিচ থেকে নিহতের লাশ উদ্ধার করার জন্য দুটি রেকার আনা হয়। দুটি রেকার দিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা করে বাসটির নিচ থেকে নিহত হেলপারের লাশ উদ্ধার করে। এ সময় ঢাকাগামী লেনে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
    
বাসযাত্রী মৌসুমি আক্তার জানান, আমরা ঢাকা পর্যন্ত যাওয়ার জন্য ৩০০ টাকা দিয়ে বাসে ওঠার পর বাসচালক এনা পরিবহণের অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে যাচ্ছিল। ভালুকায় আসার আগে এনা গাড়িটিকে আমাদের বাসের চালক চাপ দেন। ভালুকা পার হওয়ার পর এনা বাসটির চালক আমাদের বাসটিকে চাপ দিলে আমাদের বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি বেশ কয়েকটি চক্কর খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ভালুকা ফায়ার স্টেশন ইনচার্জ আতিকুল ইসলাম জানান, দুই বাসের মাঝে প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। 

ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

tag ট্যাগ: #1111