calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / কমেছে দাম, দুই দিনে ১ হাজার ১৯৮ টন ভারতীয় পেঁয়াজ আমদানি।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কমেছে দাম, দুই দিনে ১ হাজার ১৯৮ টন ভারতীয় পেঁয়াজ আমদানি।

দুর্গাপূজায় বাজার স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়িয়ে দিয়েছে আমদানিকারকরা। যেখানে আগে ৯ থেকে ১০ গাড়ি পেঁয়াজ আমদানি হতো। এখন তা বাড়িয়ে ১৬ থেকে ২৬ ট্রাক পেঁয়াজ আমদানি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ • সকাল ১০:১২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৯ বার পঠিত

হিলি কাস্টমস্ সূত্রে জানা যায়, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিনে এই বন্দর দিয়ে ভারতীয় ৪২টি ট্রাকে ১ হাজার ১৯৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।


গত মঙ্গলবার (১ অক্টোবর) হিলি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দুই দিন আগে আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার তা কেজিতে পাঁচ থেকে ১০ কমিয়ে ৭৫ থেকে ৮০ কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমিয়ে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন পেঁয়াজ আমদানি হওয়ায় খুচরা বাজারে দাম কমে আসছে।


হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, ‘আমরা কম দামে পেঁয়াজ কিনে কম দামেই বিক্রি করছি। বন্দর দিয়ে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে। তাই দামেও কমে আসছে। মঙ্গলবার ভারতীয় পেঁয়াজ মানভেদে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি, যা দুই দিন আগে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বৃদ্ধি ছিল পেঁয়াজের দাম।’