calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / ইফাবা'র সংস্কার ও দূর্নীতি নিরসনে জাতীয় প্রেস ক্লাব এ লেখক-অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে সম্মেলন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ইফাবা'র সংস্কার ও দূর্নীতি নিরসনে জাতীয় প্রেস ক্লাব এ লেখক-অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে সম্মেলন।

ইসলামিক ফাউন্ডেশনের সংস্কার ও দুর্নীতি নিরসনে লেখক-অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর ২০২৪ • রাত ০৯:১৫
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২০২ বার পঠিত

মাসিক মদিনার সম্পাদক আহমদ বদরুদ্দিন খানের সভাপতিত্বে আজ ৫ অক্টোবর (শনিবার) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সম্মেলনে দেশের প্রখ্যাত লেখক- অ্যাক্টিভিস্টরা উপস্থিত ছিলেন। 


কামরুল হাসান নকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লেখক ও অ্যাক্টিভিস্ট শামসুল আরেফিন শক্তি। কিনোট উপস্থাপন করেন কবি ও সম্পাদক নেসারউদ্দিন রুম্মান। 


সম্মেলনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে প্রতিটি প্রতিষ্ঠানে ভয়াবহভাবে দুর্বৃত্তায়নের ঘটনা ঘটে। প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের স্বার্থ ও হিতচিন্তার বিরুদ্ধে সক্রিয় করে তোলা হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তাদের এই দুর্বৃত্তায়নের অন্যতম শিকার।  বিগত ফ্যাসিবাদী সরকারের ভয়ানক অনিয়মের দরুন প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য ও স্বকীয়তা হারিয়েছে। 


তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনে বিগত সরকারের ফ্যাসিবাদী অনুচর ও অনিয়মকে নির্মূল করতে হবে এবং ইসলামিক ফাউন্ডেশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করতে হবে। অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রতিষ্ঠিত লেখক ও এক্টিভিস্ট উপস্থিত ছিলেন। 


সংবাদ সম্মেলনে বক্তারা ইসলামিক ফাউন্ডেশনে চলমান দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরে বলেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের  সংস্কার ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা সংস্কারের একটি অংশ। এই প্রতিষ্ঠানটির সাথে বাংলাদেশে মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্যের অস্তিত্বপ্রশ্ন জড়িত। তাই এই সংস্কারভাবনাকে ছোটো করে দেখা মানে এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়কে ছোটো করে দেখা।


এসময় ইসলামি বইমেলায় দীর্ঘকাল যাবত চলমান নীতিহীনতা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।   


অনুষ্ঠানে আলোচনা করেন, লেখক ও আলোচক সালেহ আহমদ ত্বহা, লেখক ও অ্যাক্টিভিস্ট ডা. মেহেদী হাসান, কবি ও অধ্যাপক সাইফ সিরাজ, লেখক মাওলানা মনযূরুল হক, লেখক ও সম্পাদক জিয়াউল আশরাফ, লেখক ও অনুবাদক আব্দুস সাত্তার আইনী, লেখক লতিফুল ইসলাম শিবলী, লেখক ও সম্পাদক এহসানুল হক, লেখক ও সম্পাদক আশরাফুল হক, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান আফজাল হুসাইন, লেখক ও অনুবাদক তানজীল আরেফীন আদনান প্রমুখ।