calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / রাজনীতি / তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন এমএ মালেক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন এমএ মালেক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও লন্ডন বিএনপির সভাপতি এমএ মালেক বলেছেন, আমার নেতা তারেক রহমান সব আইনি ব্যবস্থার মাধ্যমে অচিরেই বাংলাদেশে আগমন করবেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ • দুপুর ০১:৫৯
history আপডেট: ২ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৬১ বার পঠিত

তিনি বলেন, ‘১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলাম। আল্লাহর শুকরিয়া আদায় করছি। প্রবাসে বসে মা-ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের লাশ দেশে আনতে পারিনি। আমার সিলেট সুরমা উপজেলার বাড়ি থেকে টয়লেটের কমোড পর্যন্ত তারা নিয়ে গেছে। আগুন লাগিয়ে দিয়েছে। তবুও আমাকে দমাতে পারেনি। আপনারা জানেন, ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী আমাকে লন্ডনে চায়ের দাওয়াত দিয়েছিল, আমি প্রত্যাখ্যান করেছি। ’

মালেক বলেন, ‘খুনি হাসিনা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে রেখেছে। আমার নেতা তারেক রহমানকে প্রবাসে থাকতে বাধ্য করেছে। তার সঙ্গে কিসের চায়ের নিমন্ত্রণ। গত ১৭ বছর এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমনসহ প্রায় ৬ শতাধিক বিএনপির নেতাকর্মীদেরকে গুম করেছে। স্বাধীন বাংলাদেশের দুই মাসের অধিক সময় পার হলে গেল এখনো কেউ ফিরে আসেনি কেন?’ 

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে বিএনপি নেতাকর্মীরা করতালির দিয়ে তাকে স্বাগত জানান। 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে এমএ মালেক বলেন, তিনি  (ড. ইউনূস) সারা পৃথিবীতে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। তার হাতে দেশ ও জাতি নিরাপদ। তিনি অতি দ্রুত সংস্কার শেষ করে দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে আমি বিশ্বাস করি। 

তিনি বলেন, আমি সত্যিই অভিভূত যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাখ লাখ মানুষ আমাকে স্বাগত জানাতে গিয়েছে। আমার সঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের খবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার বাড়িতে যখন আগুন লাগিয়েছে তখন আমার কেয়ারটেকার সেই ঘটনায় মৃত্যুবরণ করেছে, সেই বিচার আজও হয়নি। আজও সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার বিচার হয়নি। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আমরা এদেশের মাটিতে পা রাখতে পেরেছি তাদেরকে হৃদয় দিয়ে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন।

মালেক আরও বলেন, যারা পঙ্গু রয়েছে তাদের পাশে দাঁড়ান, নির্বাচনের সময় কোটি কোটি টাকা খরচ করেন অথচ যাদের জন্য নতুন বাংলাদেশ পেলেন তারা পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবন-যাপন করছে তাদেরকে দেখবেন না, নতুন নির্বাচনে এমপি-মন্ত্রী হবেন এটি জাতি কখনো মেনে নেবে না। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- গুম হওয়া এম ইলিয়াস আলীর সহধর্মীনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য রুশদীর লুনা, বিএনপির সহসম্পাদক নিলুফার চৌধুরী মনি, বিএনপির কেন্দ্রীয় সদস্য রফিক শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার নবীউল্লা নবী, জাতীয় মানবাধিকার সমিতি চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, কাজী খায়রুজামান শিপন, শিক্ষাবিদ ড. ফারদিন ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা নিজাম উদ্দিন দরবেশ প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু ও এমএ মালেক স্বদেশ প্রত্যাবর্তন কমিটির এম জাকারিয়া মাহমুদ।

tag ট্যাগ: #1111