calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে

কুমিল্লার বরুড়ায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত ও তার ছেলে শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলের বিরুদ্ধে রয়েছে পাঁচটি মামলা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬ • রাত ১০:০৬
history আপডেট: ১ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

কুমিল্লার বরুড়ায় ২৭টি মামলার আসামি মনির হোসেন ওরফে মইন্যা ডাকাত এবং তার ছেলে মাঈন উদ্দিন ওরফে শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মইন্যা ডাকাতের ছেলের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।

রোববার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মনির হোসেন (৬২) বরুড়া উপজেলার ভঙ্গুয়া গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মনির হোসেন ওরফে মইন্যা ডাকাতের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে মোট ২৭টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চারটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা এবং পাঁচ বছরের সাজা পরোয়ানাও রয়েছে।

অন্যদিকে, তার ছেলে মাঈন উদ্দিন ওরফে শুভর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বাবা-ছেলেকে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে রোববার গভীর রাতে জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মনির হোসেন ওরফে মইন্যার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইয়ের ২৭টি মামলা রয়েছে। একই অভিযানে তার ছেলে মাঈন উদ্দিন ওরফে শুভকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।