calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / পিতার দায়িত্বশীল ভূমিকা জরুরি কন্যাশিশুদের শিক্ষা ও ক্ষমতায়নে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

পিতার দায়িত্বশীল ভূমিকা জরুরি কন্যাশিশুদের শিক্ষা ও ক্ষমতায়নে

কন্যাশিশুদের শিক্ষা ও ক্ষমতায়নে পিতার দায়িত্বশীল ভূমিকা জরুরি বলে মনে করেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, সরকারি বেসরকারি নানা পদক্ষেপ সত্ত্বেও কন্যাশিশুদের বাল্যবিবাহ ও শিক্ষা হতে ঝরে পড়া বন্ধ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ • সকাল ০৮:০৯
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৪৮ বার পঠিত

আজ বুধবার রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) আয়োজিত ‘ওড ড্যাডি’ (ভালো পিতা) সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।


জিএনবি’র কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শারমিন, শিশু অধিকার ফোরামের সভাপতি মো. মাহবুবুল হক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবু জামিল ফয়সাল, জিএনবি’র নির্বাহী সদস্য মোহাম্মদ মোখলেসুর রহমান, নির্ভীক নেটওয়ার্কের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, জিএনবি’র শিক্ষা বিভাগের প্রধান আনন্দ কুমার দাশ প্রমূখ।


অনুষ্ঠানে শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম বলেন, কন্যাশিশু সুরক্ষিত থাকলে সুরক্ষিত থাকবে আগামীর বাংলাদেশ। তাই জাতি গঠন ও সমাজ উন্নয়নে কন্যাশিশুদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অবিভাবকদের সহযোগিতা বিশেষ ভূমিকা রাখতে পারে। আমার পিতাকেও বলতে শুনেছি, মাস্টার্স পাসের আগে আমি বিয়ে দিবো না। পিতার সহাযোগিতায় আমার সফলতায় বিশেষ ভূমিকা রেখেছে। তাই সকল পিতাকেই দায়িত্বশীল হতে হবে। ‘ওড ড্যাডি’ সম্মাননার মাধ্যমে সমাজের অন্যান্য পিতারা কন্যাশিশুর উন্নয়নে উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সভাপতির বক্তব্যে এম মাঈনউদ্দিন মইনুল বলেন, আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের মূল কেন্দ্র শিশুর অধিকার ও সুরক্ষা। আমরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি কন্যাশিশুদের শিক্ষা ও ক্ষমতায়নে দায়িত্বশীল পিতাদের অবদান গুরুত্বপূর্ণ। সচেতন পিতারা তাদের মেয়েদের শিক্ষা ক্ষেত্রে, স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা পালনে, চাকরি ক্ষেত্রে, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করেন। তারা বাল্যবিবাহকে নিরুৎসাহিত করেন। যে কারণে ‘গুড ড্যাটি’ ক্যাম্পেইন চালু করা হয়েছে। এই কার্যক্রমে সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে জানানো হয়, কন্যাশিশুর শিক্ষা ও ক্ষমতায়নে পিতা তথাপি পুরুষের অংশগ্রহণ বাড়ানো, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার হার বৃদ্ধি করতে ২০১৬ সালে 'গুড ড্যাডি' ক্যাম্পেইন শুরু হয়। জাতীয় ও স্থানীয় পর্যাযে এ পর্যন্ত মোট ২৪৫ জন 'ওড ড্যাডি' সম্মাননা পেয়েছেন। মোট ৫ হাজার ৩০টি পরিবার এই আয়োজনে অংশগ্রহণ করেছেন।