calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গনজমায়েত গুলিস্তানে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গনজমায়েত গুলিস্তানে

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ রবিবার দুপুর ১২টায় গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েতের (সমাবেশ) ঘোষণা দিয়েছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর ২০২৪ • বিকাল ০৩:০২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৭ বার পঠিত

শনিবার (৯ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।


নিজের ফেসবুকে তিনি কর্মসূচির একটি ফটোকার্ড শেয়ার করেন। একই ফটোকার্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।


এর আগে হাসনাত নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লেখেন, ‘সাঈদ-নুর-আসাদ ভাই, ফ্যাসিবাদের জায়গা নেই। শহীদ সাঈদ নূর আসাদ, নিপাত যাবেই মুজিববাদ..’


এর আগে গুলিস্তানে একই স্থানে সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ। তবে দলটির এই সমাবেশ ঘিরে কঠোর হুঁশিয়ারি দেন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


তারও আগে আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল-সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে লেখেন, তারা কোনো জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে।