calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আইন-আদালত / তারেক রহমান আরেক মামলা থেকে অব্যাহতি পেলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

তারেক রহমান আরেক মামলা থেকে অব্যাহতি পেলেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালতের বিচারক। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) শ্যাম সুন্দর...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ • দুপুর ১২:১৩
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৬০ বার পঠিত

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এটিএম মোজাহিদ মনা।

 

রায় ঘোষণার সময় জেলা বিএনপির নেতারাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রায়ের পর বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা আনন্দ মিছিল করেছেন।

 

তারেক রহমানকে একমাত্র আসামি করে মামলাটি করেছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জয়পুরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওরফে রেজা।

 

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২২ ডিসেম্বর জয়পুরহাট জেলা ছাত্রলীগের (বর্তমান নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওরফে রেজা জয়পুরহাট জ্যেষ্ঠ আমলি আদালতের বিচারক মো. তাজুল ইসলামের আদালতে একটি পিটিশন কেস দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালে তারেক রহমান লন্ডনে বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাকবন্ধু বলে কটূক্তি করে। যা বাংলাদেশের বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিকে সংবাদটি প্রকাশিত হয়। এতে তারেক রহমান দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এতে বাদি আবু বক্কর সিদ্দিক রেজার এক কোটি টাকার সম্মানহানি হয়েছে।

 

বিচারিক আদালতের বিচারক তাজুল ইসলাম মিয়া মামলাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সদর থানার এসআই মোখলেছুর রহমান মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৩০ নভেম্বর এনজিআর মামলা হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে রিপোর্ট দেন। মামলায় বাদি রেজা ও তদন্ত কর্মকর্তা ওই সময়ের ওই জাতীয় দৈনিকে তারেক রহমানের যে বক্তব্যের যে খবর ছাপা হয়েছিল বলে বাদী দাবি করেছিল সেই পত্রিকাটি আদালতে মামলার প্রমাণ সাপেক্ষে দাখিল করা হয়নি। এছাড়াও বাদী মামলাটি দায়ের করার পর থেকে আদালতে কোনো হাজিরা দেননি।

 

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (পিপি) শাহনুর রহমান শাহিন গণমাধ্যমকে বলেন, বাদী মামলা দায়ের করে দীর্ঘ দিন থেকে অনুপস্থিত এবং মানহানি সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ আদালতে দাখিল করতে না পারায় মিথ্যা হয়রানিমূলক মামলাটি ন্যায় বিচারের স্বার্থে আদালতের বিজ্ঞ বিচারক তারেক রহমানকে মানহানির মামলা থেকে অব্যাহত দিয়েছেন।