calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / তথ্য ও প্রযুক্তি / হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আটকাবেন যেভাবে অনুমতি ছাড়াই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আটকাবেন যেভাবে অনুমতি ছাড়াই

টুং করে একটা নোটিফিকেশন আসল, আপনাকে কেউ কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে। ঢুকে দেখলেন ওই গ্রুপ পরিচিত না। এমনকি আগ্রহও নেই এমন গ্রুপে। তখন গ্রুপ থেকে লিভ নিতে চাইবেন নিশ্চয়ই। সেজন্যও তো কত হ্যাঁপা। কিন্তু যদি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৫:৩৮
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮২ বার পঠিত

পরিচিত, বন্ধু, আত্মীয় প্রায় সবারই নিজের ফোনে মেসেজিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং প্ল্যাটফর্ম এটাই। তবে অনেক সময় আপনার অনুমতি না নিয়েই যে কোনো গ্রুপে অ্যাড করিয়ে দেন পরিচিতরা। এই সমস্যার সমাধান রয়েছে অ্যাপের ভিতরেই।

বিশেষ ফিচার চালু করতে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না। অ্যানড্রয়েড ও আইফোনের গ্রাহকরা হোয়াটসঅ্যাপের এই ফিচার ব্যবহার করতে পারবেন। কীভাবে নিজের ফোনে এই সেটিংস এনেবেল করবেন? জানুন বিস্তারিত—

* এই ফিচার ব্যবহারের জন্য শুরুতেই প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। এর পরে নীচের ধাপগুলি পরপর অনুসরণ করুন:

অ্যানড্রয়েড ফোনের ক্ষেত্রে

  • হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন
  • এবার সেটিংস >অ্যাকাউন্ডট > প্রাইভেসি সিলেক্ট করুন
  • এবার গ্রুপস সিলেক্ট করলে তিনটি অপশন দেখতে পাবেন। এই অপশনগুলি হল এভরিওয়ান, মাই কন্টাকস ও মাই কন্টাকস এক্সপার্ট (Everyone, My Contacts, or My Contacts Except)
  • এখানে এভরিওয়ান সিলেক্ট করলে যে কোন হোয়াটসঅ্যাপ গ্রাহক আপনাকে যে কোন গ্রুপে অ্যাড করতে পারবেন
  • মাই কন্টাকস সিলেক্ট করলে শুধুমাত্র আপনার কনট্যাক্টে যে সব নম্বর সেভ রয়েছে সেই সব ব্যক্তি আপনাকে কোন গ্রুপে অ্যাড করতে পারবেন
  • মাই কন্টাকস এক্সপার্ট সিলেক্ট করার পরে আপনি যদি কোন ব্যক্তিকে কনট্যাক্ট থেকে সিলেক্ট করেন তবে সেই ব্যক্তিই আপনাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না
  • এখানে সিলেক্ট অল করলে আর কোন ব্যক্তি আপনাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না

আইফোনের ক্ষেত্রে এই ফিচার

  • হোয়াটসঅ্যাপ ওপেন করে স্ক্রিনের নীচে সেটিংস সিলেক্ট করুন
  • এবার অ্যাকাউন্ট > প্রাইভেসি > গ্রুপস সিলেক্ট করুন
  • পরের স্ক্রিনে এভরিওয়ান, মাই কন্টাকস ও মাই কন্টাকস এক্সপার্ট অপশনগুলি দেখতে পাবেন
  • এর মধ্যে মাই কন্টাকস এক্সপার্ট সিলেক্ট করে ‘সিলেক্ট অল’ বেছে নিন