calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / জানুন ১ মিনিটেই আপনার বয়স
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

জানুন ১ মিনিটেই আপনার বয়স

বিশ্বব্যাপী রীতিমতো সাড়া জাগানো এই গবেষণায় জানা যায়, মাত্র ১ মিনিটের একটি সহজ পরীক্ষার মাধ্যমে বলে দেওয়া সম্ভব, আপনার শরীরের সত্যিকারের বয়স আদতে কত।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ • বিকাল ০৪:৪৮
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৪০ বার পঠিত

হতে পারে কাগজেকলমে আপনার বয়স ৪২ বছর, তবে আপনার শরীরের বয়স কিন্তু ২৬ বছরও হতে পারে। অর্থাৎ আপনার শরীর আপনার বয়সের তুলনায় ফিট। আবার উল্টোটাও হতে পারে। আপনার বয়স হয়তো ২৬ বছর, অথচ আপনার শরীরের বয়স ৪২!

 

 

 

এই গবেষণায় আরও একটা দারুণ বিষয় জানা গেছে। সেটা হলো,

 

 

 

 

নারী-পুরুষ যেকোনো লিঙ্গের মানুষের জন্য এই পরীক্ষা প্রযোজ্য। বলা হচ্ছে, শরীরের বয়স জানার জন্য এর চেয়ে সহজ ও নিখুঁত উপায় আর একটিও নেই। চলুন, চট করে জেনে নেওয়া যাক, যেভাবে আপনার শরীরের বয়স নির্ণয় করবেন।

 

 

 

পরীক্ষার নিয়ম

 

 

এক পায়ে সোজা হয়ে দাঁড়ান। অন্য পা-টি কোথাও হেলান বা ভর না দিয়ে উঁচু করে রাখুন (হ্যাঁ, ক্লাসে পড়া না পারলে শিক্ষকেরা যেভাবে এক পায়ে দাঁড় করিয়ে রাখতেন, ওভাবেই)।

 

 

 

চোখ খোলা রাখুন। আর দুই হাত রাখুন কোমড়ে।

 

 

 

 

এবার ঘড়ির দিকে তাকিয়ে খেয়াল করুন, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে পারেন। ১ মিনিট বা ৬০ সেকেন্ড পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারছেন কি?

 

 

 

৬০ সেকেন্ড বা এর বেশি এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারলে আপনার বয়স ১৮–৩৯ বছরের মধ্যে।

 

 

৪৫–৫০ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারলে আপনার শরীরের বয়স ৪০–৪৯ বছর।

 

 

৪০ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারলে আপনার বয়স ৫০–৫৯ বছর।

 

 

৩৫ সেকেন্ড এক পায়ে দাঁড়িয়ে থাকতে পেরেছেন? তার মানে আপনার শরীরের বয়স ৬০–৬৯ বছর।

 

 

 

২০ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারার মানে হলো আপনার বয়স ৭০–৭৯ বছরের মধ্যে।

 

 

 

অন্তত ১০ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারলে আপনার শরীরের বয়স ৮০ বছরের বেশি।

 

 

 

১০ সেকেন্ডও এক পায়ে দাঁড়িয়ে থাকতে না পারলে আপনার শরীর একেবারেই আনফিট। আপনি ঠিকমতো হাঁটতেও সমর্থ নন। কারও সহায়তা ছাড়া হাঁটলে যেকোনো সময় ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারেন।

 

 

সাধারণত বয়স ৪০ হয়ে গেলে মানুষ ভারসাম্য হারাতে থাকে। অর্থাৎ ১ মিনিট ১ পায়ে দাঁড়ানোর মতো ফিটনেস থাকে না। তবে আপনার লক্ষ্য থাকবে ৪০ বছরের পরেও ভারসাম্য ঠিক রাখা, ১ মিনিট এক পায়ে দাঁড়িয়ে থাকা।

 

 

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা, শারীরিক পরিশ্রম করা, ঠিকমতো ঘুমানো, দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের ফলে আপনি ৫০ বছর বয়সেও শরীরের ভারসাম্য রক্ষা করতে পারবেন।