calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / ১৫৩ জনকে পুশইন সিলেট ও মৌলভীবাজারের ৩ সীমান্ত দিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

১৫৩ জনকে পুশইন সিলেট ও মৌলভীবাজারের ৩ সীমান্ত দিয়ে

সিলেটের একটি ও মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার গভীর রাত থকে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত চলে এ পুশইন। তবে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই আটক করে বর্ডার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫ • দুপুর ০১:৪৫
history আপডেট: ১ বছর আগে
timer ১ মিনিট পড়ার সময়
visibility ১৯৬ বার পঠিত

আটককৃতরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিতে যাচাই-বাচাই চলছে। 

জানা গেছে, সিলেটের বিয়ানীবাজারের নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করা হয়। আর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয়।

বিজিবি বলছে, রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’