calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / জুলাই ঘোষণাপত্র ও সনদ দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

জুলাই ঘোষণাপত্র ও সনদ দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত

২২ জুন ২০২৫, রবিবার, সকাল ১১টায় ভোলা প্রেস ক্লাবের সামনে “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, জুলাই সনদ ও শহীদ ও আহতদের পুনর্বাসনের দাবিতে” ভোলার বিভিন্ন এলাকা থেকে আগত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫ • রাত ০৯:৪২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৮৭ বার পঠিত

এ কর্মসূচিতে বক্তারা বলেন,

২০২৪ সালের জুলাই মাসে দেশের হাজারো তরুণ রক্ত দিয়ে যে গণআন্দোলনের সূচনা করেছিলেন, তার রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি।

সরকারের পক্ষ থেকে ঘোষিত ত্রিশ কার্যদিবসের সময়সীমা প্রায় শেষ হয়ে এলেও এখনো "জুলাই ঘোষণাপত্র" প্রকাশিত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক।


বক্তারা সরকারের উদ্দেশে বলেন,

???? “ঘোষণা ছাড়া সনদ অর্থহীন হবে।

???? আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো,

কিন্তু ন্যায়ের দাবিতে কোনোভাবেই পিছপা হবো না।”


এসময় বক্তব্য রাখেন:

মোঃ আরাফাত হোসেন তুসার,

খায়রুল ইসলাম,

ইসমাইল হোসেন,

ইয়াসিন

সহ আরও অনেক জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য।


তারা বলেন,

আহতদের অনেকেই এখনো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।

তাদের জন্য সরকারিভাবে উন্নত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি।


মানববন্ধন শেষে বক্তারা আবারো সরকারের কাছে আহ্বান জানান —


জুলাই ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করা হোক


জুলাই সনদ নির্ধারিত সময়ের মধ্যেই প্রদান নিশ্চিত করা হোক


আহতদের সুচিকিৎসা ও পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা হোক



পরিশেষে বক্তারা সকল অংশগ্রহণকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন —

“এই আন্দোলন কারও বিরুদ্ধে নয়, এটি শহীদের পক্ষে,

এটি ন্যায়ের পক্ষে — এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য।”