calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / ‘মাদক থেকে রক্ষা করতে’ খেলাধুলা যুবসমাজকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

‘মাদক থেকে রক্ষা করতে’ খেলাধুলা যুবসমাজকে

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, আমাদের যুবসমাজ মাদক ও জুয়ায় আসক্ত। আকাশ সংস্কৃতির কারণে তারা খেলাধুলায় বিমুখ হয়ে পড়েছে। এই যুবসমাজকে মাঠে ফিরিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ • সকাল ১১:৫২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১৩ বার পঠিত

তিনি বলেন, ভিনদেশীয় সংস্কৃতির কারণে আমাদের নিজস্ব খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। হাডুডু, কুস্তি গ্রামীণ খেলার চর্চা আরও বৃদ্ধি করতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির পৃষ্টপোষকতা করা হবে। গ্রামীণ শান্তিশৃঙ্খলা রক্ষার মাধ্যমে পারস্পারিক সহ-অবস্থান নিশ্চিত করা হবে।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ফারুক আহমদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সোবহান, বিএনপি নেতা আওলাদ হোসেন, ইলিয়াস মিয়া, সাব্বির আহমদ, শফিকুল ইসলাম, ইরান মিয়া, অজিত দাশ প্রমুখ।

হাডুডু প্রীতি ম্যাচে ৮০টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সব দলকে পুরস্কার প্রদান করা হয়।