calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড
home হোম / আন্তর্জাতিক / ৫১ কোটি ডলার ছয় দিনে রেমিট্যান্স এলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

৫১ কোটি ডলার ছয় দিনে রেমিট্যান্স এলো

চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রবাস আয় এসেছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ১৬১ কোটি টাকা প্রায়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০১:৪৩
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত

রবিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ছয় দিনের প্রতিদিন ৮ কোটি ৬০ লাখ ২৫ হাজার ডলার প্রবাস আয় এসেছে। যা আগের বছরের সেপ্টেম্বরে প্রতিদিন এসেছিল আট কোটি এক লাখ ৩৭ হাজার ডলার।

 

আবার গত আগস্টে প্রতিদিন প্রবাস আয় এসেছিল আট কোটি সাত লাখ ২৯ হাজার ৬৬৬ ডলার। এ হিসেবে আগের বছরের একই মাস এবং গত আগেস্টর তুলনায় সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রবাস আয় বেড়েছে।

 

তথ্য পর্যালোচনায় দেখা যায়, সেপ্টেম্বরের ছয় দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে চার কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার।

 

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ ৪০ হাজার ডলার।