calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / আন্তর্জাতিক / আমিরাতের পর নেতানিয়াহুকে সউদী আরবের ‘বেপরোয়া‘ পদক্ষেপ বন্ধে হুঁশিয়ারি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আমিরাতের পর নেতানিয়াহুকে সউদী আরবের ‘বেপরোয়া‘ পদক্ষেপ বন্ধে হুঁশিয়ারি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরকে পুরোপুরি ইসরায়েলের অংশ হিসেবে যুক্ত করার পরিকল্পনা চালাচ্ছেন। এ পদক্ষেপের ফলে সংযুক্ত আরব আমিরাতের মতোই এবার সউদী আরবও তাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। সউদী যুবরাজ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০১:৫৩
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮৭ বার পঠিত

সউদী আরবের রাজধানী রিয়াদে গত সপ্তাহে আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে সউদী যুবরাজ বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, পশ্চিম তীর দখলের পরিকল্পনা করলে আব্রাহাম চুক্তি এবং সউদী–ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক চিরতরে ভেঙে যাবে। নেতানিয়াহু গত মাসগুলোতে গাজা দখল ও হামলার মাত্রা বৃদ্ধি করেছেন এবং পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা প্রকাশ্যে এনেছেন, যা আরব বিশ্বের প্রতিক্রিয়া তীব্র করেছে।

 

ইসরায়েল গত ২৩ মাস ধরে হামাস উৎখাত এবং গাজার জিম্মিদের মুক্তির নামে বর্বরতা চালাচ্ছে। বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদ সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র নেতানিয়াহু প্রশাসনের এই পদক্ষেপকে সমর্থন করছে। এ কারণে নেতানিয়াহু আরও বেপরোয়া হয়ে উঠেছেন। পশ্চিম তীর দখলের পরিকল্পনা প্রকাশ্যে আসার পর সংযুক্ত আরব আমিরাত প্রথমেই তাকে সতর্ক করেছে। এরপর সউদী আরবও স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে। কেএএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে বলেন, পশ্চিম তীর দখলের পথে এগোলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক হবে না।

 

এর আগে আমিরাতও পশ্চিম তীরকে ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে নেতানিয়াহুকে সতর্ক করেছে। আব্রাহাম চুক্তির মূল শর্তই ছিল ইসরায়েলকে পশ্চিম তীর দখল থেকে সরে আসা। যদি তেল আবিব এই শর্ত অমান্য করে, তবে আমিরাত ও সউদী উভয়ই চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে। সউদী সূত্র জানায়, পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রে সংযুক্ত করার যেকোনো পদক্ষেপ শুধু আব্রাহাম চুক্তি ভাঙবে না, বরং সউদী–ইসরায়েল স্বাভাবিক সম্পর্কও চিরতরে বন্ধ হয়ে যাবে। তথ্যসূত্র : জেরুজালেম পোস্টে

tag ট্যাগ: #সউদী আরবের