calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড
home হোম / রাজনীতি / আইনজীবী শিশির মনির যা বললেন আমির হামজার বক্তব্য নিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আইনজীবী শিশির মনির যা বললেন আমির হামজার বক্তব্য নিয়ে

একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ • দুপুর ০২:৩৪
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩২ বার পঠিত

সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বলেন শিশির মনির। প্রশ্ন উঠে, বার বার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামায়াত এটা বিশ্বাস করে কিনা? জবাবে শিশির মনির বলেন, ‘তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে। এই প্রপাগান্ডাটা আই ডোন্ট থিংক ইটস গুড।’ 

আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই।

কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখবো এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনবো। যে কেউ এমনকী আমিও যদি এরকম বলে থাকি তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়।’


tag ট্যাগ: #আইনজীবী