calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / আন্তর্জাতিক / গাজায় কোন দেশের সৈন্য থাকবে ইসরায়েলই ঠিক করবে : নেতানিয়াহু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গাজায় কোন দেশের সৈন্য থাকবে ইসরায়েলই ঠিক করবে : নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে কাতারের সেনা অংশগ্রহণের ইঙ্গিত দিলেও, সেটি কার্যত উপেক্ষা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট বক্তব্য—গাজায় কোন দেশ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৭:৩৮
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৩৫ বার পঠিত

তিনি আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্য। তাদের শীর্ষ প্রতিনিধিরা গত কয়েক দিনে আমাদের এমনটাই জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ-পরবর্তী শান্তিরক্ষার কাজে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের পরিকল্পনা চলছে। তবে এতে কোন কোন দেশ সেনা পাঠাবে, তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, গাজায় মার্কিন সেনা পাঠানো হবে না। প্রস্তাবিত এই বাহিনীতে মিসর, ইন্দোনেশিয়া ও উপসাগরীয় আরব দেশগুলোর সৈন্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ট্রাম্প শনিবার তার এশিয়া সফরের পথে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা এখন দ্রুত এগোচ্ছে। তার ২০ দফা গাজা পরিকল্পনার অংশ হিসেবে একটি ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে প্রয়োজনে কাতারি সেনারাও অংশ নিতে পারেন।

ট্রাম্প বলেন, বাহিনীটি খুব দ্রুতই গঠন করা হবে, এখন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া চলছে। 