calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / সারা বাংলা / টাঙ্গাইলে কর্মকর্তাসহ আহত ৩ নির্বাচন অফিসে হামলা,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

টাঙ্গাইলে কর্মকর্তাসহ আহত ৩ নির্বাচন অফিসে হামলা,

টাঙ্গাইলের গোপালপুরে দলের নেতাকর্মীদের কাজ করে না দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয়। তবে পুলিশের দাবি, নেতাকর্মীদের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর ২০২৫ • বিকাল ০৫:২৪
history আপডেট: ১১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৪০ বার পঠিত

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাজ না করে দেওয়ার অভিযোগ তুলে আওয়ামী ট্যাগ দিয়ে অফিসে হামলা করে ভাঙচুর করে উপজেলার বিএনপি নেতাকর্মীরা। এসময় নির্বাচন কর্মকর্তাকে মারধর করে এবং অকথ্যভাষায় গালিগালাজ করে। তাদের হামলায় ৩জন আহত হয়। 

আহতরা জানান, কয়েকজন নেতাকর্মী এসে আওয়ামী লীগের ট্যাগ দেন এবং তাদের কাজ করা হচ্ছে না এমন অভিযোগ তুলে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অফিস ভাঙচুর ও কর্মকর্তাকে মারধর করেন তারা। 

গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন চৌধুরী বলেন, ঘটনাটি তেমন গুরুতর নয়। দু'পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি এবং অফিসের কাঁচের জানালা ভাঙা হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।