calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / সারা বাংলা / ৪৫০ ফুট উঁচু টাওয়ারে যুবক প্রেমিকার অভিমান ভাঙতে , অতঃপর...
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

৪৫০ ফুট উঁচু টাওয়ারে যুবক প্রেমিকার অভিমান ভাঙতে , অতঃপর...

মাদারীপুরের শিবচরে প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে ৪৫০ ফুট উঁচু বিদ্যুৎ টাওয়ারে উঠে অনশন করেন এক যুবক। খবর পেয়ে প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে উদ্ধার করেছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ৪ মে ২০২৬ • বিকাল ০৩:৪১
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৯৭ বার পঠিত

৩ মে রাত ১০টার দিকে হাসান শেখ নামের ওই যুবককে টাওয়ার থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ডিসি রোডের বাসিন্দা হাসান শেখ বিকাল ৩টার দিকে চর-কাকইর, দফাদার কান্দি নদীর পাড়ে অবস্থিত একটি বিদ্যুৎ টাওয়ারে উঠে অনশন শুরু করেন। এসময় তিনি তার ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার হুমকিও দেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রেমিকার মন জয় করতে এবং সম্পর্ক টিকিয়ে রাখার দাবিতে হাসান শেখ এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। তাকে টাওয়ারে উঠতে দেখে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে নিরাপদে নিচে নামিয়ে আনার চেষ্টা চালান। প্রায় ৬ ঘণ্টা ধরে চেষ্টার পর তাকে নামিয়ে আনা হয়। 

এক পর্যায়ে যুবকটি জানান, তার প্রেমিকা ফোন না করলে তিনি টাওয়ার থেকে নামবেন না।

এদিকে, এই চাঞ্চল্যকর ঘটনা দেখতে টাওয়ারের নিচে উৎসুক জনতার ভিড় জমে। সবাই উদ্বেগ নিয়ে যুবকটির দিকে তাকিয়ে থাকে এবং তাকে নিরাপদে নামিয়ে আনার জন্য প্রার্থনা করেন।

শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার ঘোষ জানান, অনেক চেষ্টা ও কৌশলে বুঝিয়ে রাত প্রায় ১০টার দিকে প্রায় ৪৫০ মিটার উঁচু বৈদ্যুতিক খুঁটি থেকে যুবকটিকে উদ্ধার করতে সক্ষম হন তারা। উদ্ধার করার পর ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।