calendar_today সোমবার, ১৭ কার্তিক ১৪৩৩ • ২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো ◆ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ; পুলিশ বক্সে আগুন ◆ ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে জামায়াতের অবস্থানের সমালোচনায় এনসিপি
home হোম / বিনোদন / ববিতা কেন বিয়ে করেননি জানালেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ববিতা কেন বিয়ে করেননি জানালেন

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সম্প্রতি বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন তিনি। শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মা পদক ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬ • সকাল ১১:৫৫
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৫৪ বার পঠিত

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘অনিক পিতৃহারা হওয়ার পর আমার জীবনে অনেকেই আসতে চেয়েছিলেন। এ ব্যাপারে পরিবারের সম্মতিও ছিল। কিন্তু আমি শুধু আমার সন্তানের মাঝেই মিশে গেলাম। আমি একজন সিঙ্গেল পেরেন্ট হিসেবে অনিকের মা এবং বাবা—দুই ভূমিকাই পালন করেছি। 

আজ অনিক অনেক বড় হয়েছে। কানাডার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়েছে। আমি আমার এই পড়ন্ত বেলায় প্রায়ই কানাডা যাই আমার অনিকের সংস্পর্শে থাকতে। অনিক আমাকে জীবনে চলার পথের আলো দেখিয়েছে। বাকি জীবন আমি আমার সন্তানের ভালোবাসা নিয়ে চলে যেতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার যা মহান আল্লাহ আমাকে দিয়েছেন।’ 

মাতৃত্ব প্রসঙ্গে পবিত্র কোরআনের উদ্ধৃতিও টানেন তিনি। সূরা কাহাফের ৪৬ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ‘‘‘ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা।’’ মহান আল্লাহ আমাকে সেই নেয়ামত দিয়েছেন।’  

সবশেষে ববিতা বলেন, ‘আমি জানি না একজন মা হিসেবে আমি কতটুকু স্বার্থক। কিন্তু আমার সবটুকু আমার সন্তান অনিককে ঘিরে। আপনারা অনিক এবং আমার জন্যে দোয়া করবেন।’ 

উল্লেখ্য, আলী-রূপা ফাউন্ডেশন–এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে শুধু ববিতা নন, অভিনেতা আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি, সংগীতশিল্পী রাশেদ, অভিনেত্রী হিমি, উপস্থাপিকা ফারহানা ন্যান্সিসহ মোট ১২ জন গুণী ব্যক্তির মায়েদেরও দেওয়া হয় ‘মা পদক ২০২৬’। 

ববিতা দীর্ঘ অভিনয়জীবনে ২৭৫টি সিনেমায় অভিনয় করেছেন। দেশের বিখ্যাত সব নির্মাতার পাশাপাশি বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সুপরিচিত নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। 

tag ট্যাগ: #ববিতা