calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / অর্থনীতি / হাজার কোটি টাকার তহবিল আসছে তরুণ উদ্যোক্তাদের জন্য : মাসরুর আরেফিন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

হাজার কোটি টাকার তহবিল আসছে তরুণ উদ্যোক্তাদের জন্য : মাসরুর আরেফিন

ততহবিলের অর্থ সঠিক ব্যবহারসহ উদ্যোক্তা বাছাইয়ে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা নির্ধারণে বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার (১১ আগস্ট) ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নেতাদের সঙ্গে বৈঠক করেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬ • বিকাল ০৫:০৮
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫১ বার পঠিত

জামানতবিহীন ঋণের সুদের হার ৪ থেকে ৬ শতাংশ সুদহারে দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হয় জানিয়ে মাসরুর আরেফিন বলেন, উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করাটাই যৌক্তিক কাজ হবে। সারা দেশে ৫০০ উদ্যোক্তা তৈরি হলেও অনেক। এটা নতুন ব্যবসায়ী হতে হবে, নাকি চলমান ব্যবসা এক বছর হতে হবে এসব জিনিসগুলো এখনও ঠিক হবে। 

মাসরুর আরেফিন বলেন, উপজেলা ধরে ধরে আমরা যাব। ওই লোনের পারফরমেন্স ভালো হলে, রিপেমেন্ট ভালো হলে তাদের জন্য আবার আমাদের গ্র্যান্টও থাকবে। ঋণের পাশাপাশি সমপরিমাণ অর্থ ব্যাংকের সিএসআর তহবিল থেকে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের শুধু ঋণই না, গ্রান্টও দেওয়া হবে। ১০ লাখ টাকা ঋণ আর ১০ লাখ টাকা গ্র্যান্ট দিলে তিনি তো ২০ লাখ টাকা পাবেন। গ্র্যান্ট সিএসআর থেকে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। 

উদ্যোক্তা নির্বাচন প্রসঙ্গে মাসরুর আরেফিন বলেন, সঠিক ব্যক্তির কাছে তহবিল যেন যায়, যাতে কোনো তদবির না লাগে। সারাদেশের উপজেলাগুলো ব্যাংকগুলোর মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একেকটি উপজেলার তরুণ উদ্যোক্তা নির্বাচন করবে নির্ধারিত ব্যাংক। নতুন এ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।