পেজেশকিয়ান সতর্ক করে বলেন, ‘নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা থাকলে ইরানে বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে। তাই ইরানের শক্তি বজায় রেখেই যৌক্তিক অবস্থান গ্রহণের মাধ্যমে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি হওয়া একটি সমঝোতা স্মারকেরও পক্ষে সাফাই দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ওই সমঝোতায় আত্মসমর্পণের মতো কোনও শর্ত নেই এবং তেহরানকে কোনও ছাড় দেয়ার কথাও বলা হয়নি।
পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্র ওই সমঝোতা স্মারকে সই করে। এর মাধ্যমে ফেব্রুয়ারিতে শুরু হওয়া দুই দেশের সংঘাতের অবসান ঘটে এবং চূড়ান্ত একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
তবে সমঝোতা বাস্তবায়ন এবং বিশ্বজুড়ে তেল ও গ্যাস রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে পরে আলোচনা থমকে যায়।