calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে (৪০) হত্যার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মদন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।...

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ • সন্ধ্যা ০৭:২৭
history আপডেট: ১৭ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০১ বার পঠিত

মানববন্ধনে সভাপতির বক্তব্যে নূরুল হক রনু বলেন,

"আমরা জানতে পেরেছি, নিহত সাংবাদিক আগেই পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন যে তাকে গুলি করে হত্যা করা হতে পারে। কিন্তু পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। গতকাল অপূর্ব নামে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেফতার এবং ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে।"

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাকের খানের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন দাবি ও বক্তব্য তুলে ধরেন সাংবাদিকরা। এ সময় বক্তব্য দেন:

• তোফাজ্জল হোসেন (সহসভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি)

• ফয়েজ আহমেদ হৃদয় (যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি)

• নিজাম উদ্দিন আহমেদ (সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি)

• আলী আজগর পনির (খোলা কাগজের প্রতিনিধি ও সহসাংগঠনিক সম্পাদক)

• নূর মুহাম্মদ জরিপ (প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও অর্থ সম্পাদক)

• জাকির হোসেন চৌধুরী (দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও সম্মানিত সদস্য)