calendar_today শনিবার, ২২ কার্তিক ১৪৩৩ • ৭ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ ◆ মতলব দক্ষিণে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ গ্রেপ্তার ৬ ◆ ‘বাংলাদেশকে আর তাঁবেদার রাষ্ট্র হতে দেব না’: ৭ নভেম্বরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ ইয়েমেনে জনাকীর্ণ বাজারে বিমান হামলা: নিহত অন্তত ৩০, পাল্টাপাল্টি দোষারোপ ◆ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ◆ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা
home হোম / সারা বাংলা / মতলব দক্ষিণে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ গ্রেপ্তার ৬
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

মতলব দক্ষিণে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ গ্রেপ্তার ৬

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬ • দুপুর ০১:০১
history আপডেট: ১৪ মিনিট আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত


শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৭ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই শফিকুল ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নায়েরগাঁও এলাকার রাজিয়ার ছেলে ডালিম ওরফে ‘মেজর ডালিম’ (৩০) কে ৩০ পিস ইয়াবা ও একটি জিআর পরোয়ানাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী পাঠান গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে বদরপুর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মনির মোল্লার ছেলে মো. আল-আমিন (২৫) ও দেলোয়ার প্রধানের ছেলে মো. আতিক প্রধানকে (২১) গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে উপাধি এলাকা থেকে শিপন (২৭) এবং নলুয়া এলাকা থেকে মামুন মৃধাকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ডালিম ওরফে ‘মেজর ডালিমের’ বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।