calendar_today বুধবার, ২৬ কার্তিক ১৪৩৩ • ১১ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাগরিকের তথ্য সুরক্ষায় : আইসিটি মন্ত্রী ◆ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন জিপারের নিয়ন্ত্রণ নেই, ◆ বায়তুল মোকাররমে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামীকাল, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারিরা ◆ পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, পরামর্শ চেয়েছে ব্রিটিশ ল ফার্ম: শিশির মনির ◆ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে লরির চাকার আগুন ◆ অনুমোদনহীন সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি বৈধ করার তোড়জোড় ◆ প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনস্থলে ◆ জাতীয় সংসদে স্পিকারের সতর্কবার্তা পেলেন বিএনপি সংসদ সদস্য সেলিম ভূঁইয়া ◆ তুরস্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আজ ◆ আবুধাবিতে শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ◆ চীনের বাণিজ্য রেকর্ড গতিতে উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার ◆ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে : এবি পার্টি
home হোম / জাতীয় / ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে লরির চাকার আগুন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে লরির চাকার আগুন

জালকুড়ি এলাকায় থেমে থাকা একটি পণ্যবাহী লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা; চালক ও সহকারীর তৎপরতায় দ্রুত আগুন নেভানো হয়।

person
উপজেলা প্রতিনিধি verified
Senior Reporter
schedule প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ • বিকাল ০৩:১৯
history আপডেট: ৩ ঘণ্টা আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে থেমে থাকা একটি পণ্যবাহী লরির চাকার পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। স্থানীয়দের বরাতে তিনি জানান, দুর্বৃত্তরা লরির চাকায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে চালক ও তার সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে লরির টায়ারের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

এদিকে গত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জনকে আটক করেছে পুলিশ।