calendar_today মঙ্গলবার, ২৫ কার্তিক ১৪৩৩ • ১০ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদে স্পিকারের সতর্কবার্তা পেলেন বিএনপি সংসদ সদস্য সেলিম ভূঁইয়া ◆ তুরস্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আজ ◆ আবুধাবিতে শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ◆ চীনের বাণিজ্য রেকর্ড গতিতে উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার ◆ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে : এবি পার্টি ◆ অবিশ্বাস্য হলেও সত্য তিস্তা নদীতে হাঁটুপানি ◆ সংকটে থাকা ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা: অনিয়ম ও কমিশন বাণিজ্য খতিয়ে দেখতে তদন্ত কমিটি ◆ যুক্তরাষ্ট্র ফের কঠোর অবস্থানে ইরান ইস্যুতে ◆ অনেক সমবায় সমিতি দুর্নীতি আর অনিয়মে নষ্ট হয়ে গেছে : প্রেসিডেন্ট ◆ এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ◆ ‘৭ নভেম্বরের চেতনার ফলেই সফল হয়েছে জুলাই গণঅভ্যুত্থান’: রুহুল কবির রিজভী ◆ ২৬ বছর পর পরিবর্তন: খাগড়াছড়ি জেলা জামায়াতের নতুন আমির
home হোম / রাজনীতি / দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে : এবি পার্টি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে : এবি পার্টি

গত কয়েকদিনে এবং আজকে ফার্মগেটে মেট্রোস্টেশনের নিচসহ রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ • দুপুর ১২:২৫
history আপডেট: ৯ ঘণ্টা আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

তারা বলেন, বাংলাদেশে মানুষ দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন, দমন-পীড়ন ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র জনতার রক্ত দিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে। সেই পরিবর্তনের পথকে বাধাগ্রস্ত করতে কেউ যদি আগুন, বোমা ও আতঙ্কের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, জনগণকে সঙ্গে আমরা সেটি প্রতিহত করবো। ফ্যাসিবাদীয় পরাজয়ের প্রতিশোধ নিরীহ মানুষের জীবন, সম্পদ ও জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।

 

এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, বাসে আগুন দিয়ে সাধারণ যাত্রী, শ্রমজীবী মানুষ ও পরিবহন খাতকে আতঙ্কিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে জড়িত পতিত পরাজিত শক্তির ব্যক্তি, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই পতিত ফ্যাসিবাদীয় শক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

 

নেতৃদ্বয় আরও বলেন, নাশকতা দমনের নামে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানি বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠাই এখন সবচেয়ে জরুরি। কোনো অপশক্তির নাশকতা কিংবা ষড়যন্ত্রের কাছে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পরাজিত হতে পারে না।