গত মাসে দেশটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সৌর প্যানেল, বৈদ্যুতিক গাড়ি (ইভি) এবং গ্রিন এনার্জি পণ্যের বিশ্বব্যাপী প্রবল চাহিদা রয়েছে। পাশাপাশি, হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এই সবুজ শক্তির পণ্যের চাহিদা আরও বেড়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় ক্যাবল ও বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানিতেও চীন বড় সাফল্য পেয়েছে। অন্যদিকে, নিজেদের এআই অবকাঠামো সম্প্রসারণের জন্য চীনও প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স পণ্য আমদানি করেছে, যা এ সময় ৪১.৬ শতাংশ বৃদ্ধি পায়।
বিশ্লেষকদের মতে, কম শ্রমমূল্য, উৎপাদনে সর্বাধুনিক অটোমেশনের ব্যবহার, বিশ্বমানের লজিস্টিকস অবকাঠামো এবং দুর্বল মুদ্রার কারণে বিশ্ববাজারে চীনা পণ্যের এই অবিশ্বাস্য প্রতিযোগিতাপূর্ণ অবস্থান ধরে রাখা সম্ভব হচ্ছে। এদিকে গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের শীর্ষ নেতা শি জিনপিংয়ের আসন্ন শীর্ষ বৈঠকের আগে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করার নতুন সমঝোতার একদিন পরই এই পরিসংখ্যান প্রকাশ করা হলো। সূত্র: নিউইয়র্ক টাইমস।