calendar_today বৃহস্পতিবার, ২৭ কার্তিক ১৪৩৩ • ১২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও অমলিন সত্তরের সেই প্রলয়ঙ্করী স্মৃতি ◆ প্রাথমিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি ◆ শাপলা চত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◆ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রস্তুতি: ডিসেম্বরের মধ্যেই চালুর আশা বোয়েসেলের ◆ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◆ নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ ◆ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাগরিকের তথ্য সুরক্ষায় : আইসিটি মন্ত্রী ◆ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন জিপারের নিয়ন্ত্রণ নেই, ◆ বায়তুল মোকাররমে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামীকাল, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারিরা ◆ পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, পরামর্শ চেয়েছে ব্রিটিশ ল ফার্ম: শিশির মনির ◆ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে লরির চাকার আগুন ◆ অনুমোদনহীন সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি বৈধ করার তোড়জোড়
home হোম / জাতীয় / শাপলা চত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হবে; মামলায় গ্রেপ্তার ১১ আসামি কারাগারে এবং শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক রয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ • দুপুর ১২:৩৮
history আপডেট: ৬ ঘণ্টা আগে
timer ৮ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। প্যানেলের নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

মামলায় বর্তমানে ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তাঁদের মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা রয়েছেন।

এর আগে গত ১ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে গ্রেপ্তার ১১ আসামির একজন সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে সেদিন ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। ফলে শুনানি স্থগিত করে নতুন তারিখ হিসেবে ১২ নভেম্বর নির্ধারণ করা হয়।

এ মামলার অন্য আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তা ও গণজাগরণ মঞ্চের নেতার নাম রয়েছে। তাঁদের মধ্যে পলাতক হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

পলাতক আসামিদের তালিকায় আরও রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান এবং সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন ও মনিরুল ইসলাম।

এ ছাড়া তৎকালীন ডিএমপির ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন, ডিসি (ট্রাফিক-দক্ষিণ) আশরাফুজ্জামান, এডিসি (মতিঝিল জোন) এসএম মেহেদী হাসান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলাম, তৎকালীন ডিএমপির এডিসি (মতিঝিল বিভাগ) মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান এবং তৎকালীন মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলীও এ মামলার পলাতক আসামি।

আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়ায় গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। এ জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও তাঁদের সন্ধান পাননি বলে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেন।

এরপর ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ জনকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ২৭ জুলাই প্রসিকিউশনের দাখিল করা ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। ওই দিন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল।

মামলাটিতে মোট দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়েছে।