calendar_today মঙ্গলবার, ২ অগ্রহায়ণ ১৪৩৩ • ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ◆ পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ নতুন অপারেটিং সিস্টেম আনছে শাওমি, সফটওয়্যার সাপোর্ট হারাচ্ছে ১৯টি মডেল ◆ জাতীয় ঐক্যের সরকার চান ইসরায়েলের নিরাপত্তায় নেতানিয়াহু ◆ ফরিদপুরে বাবাকে পুড়িয়ে হত্যা, জামিনে এসেই মায়ের গলায় ছুরি চালাল ছেলে ◆ নয় দল নিয়েই চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০৩১ সাল পর্যন্ত ◆ শমেচিম হাসপাতালের ষষ্ঠ তলা থেকে পড়ে রোগীর মর্মান্তিক মৃত্যু ◆ সিডরের ১৯ বছর: শোকের স্মৃতি আর অরক্ষিত বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে উপকূল ◆ বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ◆ গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ◆ পতিত আ. লীগের সঙ্গে যোগাযোগ চট্টগ্রামে সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার ◆ বাংলাদেশ থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সামিরা খান মাহি
home হোম / আন্তর্জাতিক / জাতীয় ঐক্যের সরকার চান ইসরায়েলের নিরাপত্তায় নেতানিয়াহু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জাতীয় ঐক্যের সরকার চান ইসরায়েলের নিরাপত্তায় নেতানিয়াহু

[object Object]

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ • দুপুর ১২:৪৭
history আপডেট: ১ দিন আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

নেতানিয়াহু বলেন, কোনো পূর্বশর্ত ছাড়াই, চলুন আমরা এক জায়গায় বসি।

তবে কয়েক মিনিটের মধ্যেই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন আইজেনকোট। সাবেক এই সেনাপ্রধান বলেন, নেতানিয়াহু জানেন যে তিনি নির্বাচনে হেরে গেছেন। আইজেনকোটের ভাষায়, আলোচনা যখন ইতোমধ্যে শুরু হয়েছে, তখন নেতানিয়াহুর নতুন করে আলোচনার আহ্বান রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকোটের চারদলীয় জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকোটকে। ৬৭ জন আইনপ্রণেতা তাকে সমর্থন জানিয়েছেন, যাদের মধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর সদস্যরাও রয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন দিয়েছেন ৪৬ জন।

সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তবে তিনি তার সরকারে আরব নেতৃত্বাধীন দলগুলোকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত জানিয়েছেন।

আইজেনকোটের পরিকল্পনা অনুযায়ী, তার জোটের ৪৮ জন সদস্য নেতানিয়াহুর ৪৬ সমর্থকের বিপক্ষে ভোট দেবেন। অন্যদিকে আরব ও কট্টরপন্থী ধর্মীয় দলগুলোর ২৬ জন সদস্য ভোটদানে বিরত থাকতে পারেন। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠনের অনুমোদন পাওয়া সম্ভব।

তবে এমন সংখ্যালঘু সরকার গঠিত হলে ইসরায়েলের ‘পতন’ ঘটবে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর প্রস্তাবিত জাতীয় ঐক্যের সরকারে মধ্যপন্থী ও ডানপন্থী ইহুদি দলগুলোকে রাখার কথা বলা হয়েছে। তবে আরব দলগুলোকে বাদ দিতে চান তিনি। তার মিত্ররা অভিযোগ করেছেন, আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনে ‘কারচুপি করে’ জয় পেয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকোট নেতানিয়াহুর এই প্রচারণাকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দেন। তিনি জানিয়েছেন, নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য এবং বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জায়নিজম পার্টির সঙ্গে কাজ করতে তার আপত্তি নেই, যদি ঐক্যের বিষয়ে তাদের প্রতিশ্রুতি আন্তরিক হয়। তবে কট্টরপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্ত দিয়েছেন তিনি। বিশেষ করে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের সমর্থকদের সরকারে না রাখার বিষয়ে জোর দিয়েছেন আইজেনকোট।

এদিকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) নেসেটের স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে এ পদে রয়েছেন নেতানিয়াহুর মিত্র আমির ওহানা। তার বিপরীতে সাবেক সামরিক কর্মকর্তা মাতান কাহানাকে প্রার্থী করেছে বিরোধী দল।