calendar_today মঙ্গলবার, ২ অগ্রহায়ণ ১৪৩৩ • ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ◆ পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ নতুন অপারেটিং সিস্টেম আনছে শাওমি, সফটওয়্যার সাপোর্ট হারাচ্ছে ১৯টি মডেল ◆ জাতীয় ঐক্যের সরকার চান ইসরায়েলের নিরাপত্তায় নেতানিয়াহু ◆ ফরিদপুরে বাবাকে পুড়িয়ে হত্যা, জামিনে এসেই মায়ের গলায় ছুরি চালাল ছেলে ◆ নয় দল নিয়েই চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০৩১ সাল পর্যন্ত ◆ শমেচিম হাসপাতালের ষষ্ঠ তলা থেকে পড়ে রোগীর মর্মান্তিক মৃত্যু ◆ সিডরের ১৯ বছর: শোকের স্মৃতি আর অরক্ষিত বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে উপকূল ◆ বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ◆ গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ◆ পতিত আ. লীগের সঙ্গে যোগাযোগ চট্টগ্রামে সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার ◆ বাংলাদেশ থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সামিরা খান মাহি
home হোম / জাতীয় / পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে; পাশাপাশি খেলাধুলা, বহুমুখী ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর জোর দিয়েছেন তিনি।

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ • রাত ০৯:০৮
history আপডেট: ৩ ঘণ্টা আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।’

আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।

কারিগরি শিক্ষা ও খেলাধুলার ওপর গুরুত্ব

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে এবং নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অংশ নিতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে, যার মধ্য থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।

বহুমুখী ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতা

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে।


ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে। বৃক্ষরোপণে উৎসাহিত করে তিনি পরামর্শ দেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’ মানুষ সৃষ্টির সেরা জীব উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তোলার মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

সংসদ ভবন পরিদর্শনকারী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তারা সংসদ অধিবেশনও প্রত্যক্ষ করেন।

সংসদ ভবন পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।