নির্বাচন কমিশন একটি দলের পদলেহন করছে , যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়: এনসিপি

Total Views : 14
Zoom In Zoom Out Read Later Print

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন অভিযোগ করেছেন একটি দলের পদলেহন করছে নির্বাচন কমিশন, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। ৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক আচরণের কঠোর সমালোচনা করেন তিনি

মনিরা শারমিন বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যেখানে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কথা, সেখানে তারা এবং পুলিশ প্রশাসন একটি বিশেষ দলের হয়ে কাজ করছে। নির্বাচনি প্রচারে যাওয়া নারীদের হেনস্তা করছে।

 

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, একটি দলের আজ্ঞাবহ হয়ে নিরপেক্ষ ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে নির্বাচন কমিশন। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যেতে যাচ্ছে বিএনপি-এমন অভিযোগ করে তিনি বলেন: এখন বিএনপির প্রার্থীদের সভা সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের পক্ষে ভোট চাচ্ছে আওয়ামী লীগের নেতারা। জাতীয় পার্টির নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাতীয় যুবশক্তির আহ্বায়ক বলেন: এর দায় বিএনপিকেই নিতে হবে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া উপ কমিটির সদস্য শাওন মাহফুজ এবং ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারোয়ার।

See More

Latest Photos