দুই কিশোরী মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি

Total Views : 29
Zoom In Zoom Out Read Later Print

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি দুই কিশোরী মুসলিমা আক্তার (১২) এবং সুলতানা (১৬)। মুসলিমা আক্তার উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের মোস্তফা শেখের মেয়ে এবং সুলতানা উপজেলার রাঘদী ইউনিয়নের আলকাছ মোল্লার মেয়ে। এ বিষয়ে উভয় পরিবার থেকে মুকসুদপুর থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করেছে।

পরিবার সূত্রে জানা যায়, দু'জনেই খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার ছাত্রী থাকায় দু'জনের মধ্যে বান্ধবী সম্পর্ক গড়ে উঠে। গত ৬ ফেব্রুয়ারী দুপুরে মুসলিমার বান্ধবী সুলতানা, ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত সে বাড়িতে ফিরে আসেনি। পরিবারের কোন আত্মীয় স্বজনদের বাড়িতেও যায়নি।

 

সুনতানার পরিবার জানান, সুলতানাকেও ঐ দিন থেকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

See More

Latest Photos