আসন্ন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ম্যাচ কর্মকর্তাদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের তিন ম্যাচেই রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল। প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলংকার কুমার ধর্মসেনা ও বাংলাদেশের গাজী সোহেল। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের তানভীর আহমেদ।
সিরিজ পরিচালনার দায়িত্বে যারা বাংলাদেশ-পাকিস্তান
দ্বিতীয় ম্যাচে হোল্ডস্টক ও তানভীর অনফিল্ড আম্পায়ার, ধর্মসেনা টিভি আম্পায়ার ও বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন।
তৃতীয় ও শেষ ম্যাচে ধর্মসেনা ও মুকুল অনফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার হোল্ডস্টক এবং বাংলাদেশের মোর্শেদ আলি খান চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ১১ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজের শেষ দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ এবং ১৫ মার্চ।