প্রাণ গেল বাবার ,মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে

Total Views : 7
Zoom In Zoom Out Read Later Print

বগুড়ার গাবতলীতে নেশা করে গভীর রাতে বাড়ি ফেরার পর দরজা খুলতে দেরি হওয়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে নজরুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

৮ এপ্রিল রাত ২টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। রাতেই চিকিৎসাধীন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নজরুলের মৃত্যু হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নজরুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়ার মোজাহার আলীর ছেলে। নজরুল ইসলামের ছেলে শিপন ইসলাম মাদকাসক্ত। নেশার টাকা না পেলে বাবা ও মাসহ পরিবারের সদস্যদের নির্যাতন করে থাকেন। বুধবার রাত ২টার দিকে নেশা করে বাড়িতে ফেরেন শিপন। ডাকাডাকি করে দরজা খুলতে দেরি হওয়া তিনি ক্ষিপ্ত হন। 

দরজা খোলার পর শিপন লাঠি দিয়ে বাবা নজরুল ইসলামের মাথায় আঘাত করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৪টার দিকে নজরুল মারা যান।

গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে। সদর থানা পুলিশ ময়নাতদন্ত ও অন্যান্য বিষয়গুলো দেখবে। 

তিনি আরও জানান, ঘাতক শিপনকে গ্রেফতারে অভিযান চলছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

See More

Latest Photos