ইরানের সঙ্গে চলমান সংঘাতে আহত মার্কিন সেনাদের নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগনের দেওয়া হিসাব অনুযায়ী, আহতদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থলবাহিনী। এ বাহিনীর ২৭১ জন সেনা আহত হয়েছেন। পাশাপাশি নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন এবং মেরিন কোরের ১৯ জন সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
বহু মার্কিন সেনা আহত ইরানের হামলায় —পেন্টাগনের স্বীকারোক্তি
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক সময়ে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মার্কিন সামরিক বাহিনীর ওপর চাপও বাড়ছে। আহত ও হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে। তথ্যসূত্র : মিডল ইস্ট মনিটর