প্রথম ইনিংসে অল্পেতেই বাংলাদেশের ৬ উইকেট তুলে নিয়েছিল পাকিস্তান। তবে এরপরও যে বাংলাদেশ ২৭৮ পর্যন্ত পৌঁছুতে পেরেছে, তা লিটন দাসের সেঞ্চুরির কল্যাণে।
বাংলাদেশ চালকের আসনে পাকিস্তানকে আবারও ‘শাসাচ্ছেন’ লিটন,
সেই লিটন দ্বিতীয় ইনিংসেও শাসাচ্ছেন পাকিস্তানের বোলারদের। ফিফটি রান করছেন তিনি। বাংলাদেশও 266 রানের লিড নিয়ে দ্বিতীয় টেস্টে চড়ে বসেছে চালকের আসনে।
তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ক্রিজে আছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে এখন পর্যন্ত 104 রান যোগ করেছেন তারা। লিটন 60 রানে এবং মুশফিক 44 রানে অপরাজিত আছেন। দুজনেই জুটি বড় করার চেষ্টা করছেন।
সকালের সেশনে একটাই উইকেট পড়েছে। ৩১তম ওভারে পাকিস্তানের খুররম শাহজাদের বলে এলবিডব্লু হন নাজমুল হোসেন। ৪৬ বলে ১৫ রান করে ফেরেন তিনি।
এদিন মাঠে একটি অপ্রত্যাশিত এক পরিবর্তনও দেখা গেছে। মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবরো হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন টিভি আম্পায়ারের দায়িত্ব ছেড়ে মাঠে নেমে আসেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমারা ধর্মসেনা। আর রিজার্ভ আম্পায়ার মাসুদুর রহমান টিভি আম্পায়ারের দায়িত্ব নেন।