গেমার,, কনটেন্ট ক্রিয়েটর এবং এআই ডেভেলপারদের জন্য বাংলাদেশের প্রযুক্তি বাজারে নতুন মাত্রা যোগ করতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এসেছে লেনোভো এআই পাওয়ারড এলওকিউ গেমিং ল্যাপটপ (৮৩জেই০০ডব্লিউপিএলকে)। শক্তিশালী এআই পারফরম্যান্স ও আধুনিক গেমিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ল্যাপটপটি বাজারে ইতোমধ্যেই সাড়া ফেলেছে।
লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ উন্মোচন বাংলাদেশের বাজারে
গ্লোবাল ব্র্যান্ড জানায়, এই ল্যাপটপের অন্যতম আকর্ষণ হলো এর উন্নত এআই প্রসেসিং সক্ষমতা। এতে ব্যবহার করা হয়েছে আরটিএক্স ৫০৫০ ৮জিবি ডিডিআর৭ গ্রাফিক্স, যা প্রায় ৪৪০ এআই টপস পারফরম্যান্স দিতে সক্ষম। পাশাপাশি জটিল এআই টাস্ক, ডাটা প্রসেসিং, কোডিং, কনটেন্ট ক্রিয়েশন ও হাই-এন্ড গেমিংয়ের জন্য এতে রয়েছে ডেডিকেটেড এআই চিপ এলএ১, যা দ্রুত ও কার্যকর পারফরম্যান্স নিশ্চিত করে।
ল্যাপটপটিতে রয়েছে ১৩তম জেন ইন্টেল কোর আই৭-১৩৬৫০এইচএক্স প্রসেসর, যা ১৪ কোর ও ২০ থ্রেড সমর্থিত। সঙ্গে আছে ১৬ জিবি ডিডিআর৫ র্যাম ও ৫১২ জিবি এনভিএমই এসএসডি, যা দ্রুত বুটিং ও স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করে। ভবিষ্যতে স্টোরেজ আপগ্রেডের জন্য রয়েছে অতিরিক্ত এম.২ স্লট।
১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ১০০ শতাংশ এসআরজিবি কালার অ্যাকুরেসি এবং জি-সিঙ্ক প্রযুক্তি, যা গেমিং ও ডিজাইনে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এছাড়া এতে রয়েছে ই-শাটার সমর্থিত ৫ মেগাপিক্সেল ক্যামেরা, নাহিমিক অডিও প্রযুক্তি, লুনা গ্রে প্রিমিয়াম ডিজাইন এবং হোয়াইট ব্যাকলিট কিবোর্ড।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানায়, এই ভবিষ্যৎমুখী গেমিং ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা, যা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্টে পাওয়া যাচ্ছে।