আশরাফ হাকিমি ব্রাজিলকে রুখে দিয়ে যা বললেন

Total Views : 7
Zoom In Zoom Out Read Later Print

কর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও সময়টা তাদের ভালো যাচ্ছে না। তবুও দলটা তো ব্রাজিলই। যারা যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে সেই দলের বিপক্ষে মাঠে নেমেছিল আফ্রিকার দেশ মরক্কো।

২০২২ বিশ্বকাপে রূপকথা লেখা মরক্কো এবারও শুরুটা দারুণ করল। ষষ্ঠ শিরোপার মিশনে নামা ব্রাজিলকে রুখে দিয়েছে তারা। আজ রোববার (১৪ জুন) ‘সি’ গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে।

ম্যাচ শেষে সম্প্রচারকারী টেলিভিশনে ম্যাচ ও দলের পারফরম্যান্স নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন মরক্কোর তারকা ডিফেন্ডার ও অধিনায়ক আশরাফ হাকিমি। ব্রাজিলকে রুখে দেওয়া যে, মোটেও সহজ ছিল না, সেটিই বললেন তিনি।

হাকিমি বলেন, ‘ম্যাচটি মোটেও সহজ ছিল না। আমরা এমন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি যারা অত্যন্ত শক্তিশালী এবং এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ম্যাচটি ড্র হয়েছে, তবে দলের এমন পারফরম্যান্সে আমরা ভীষণ খুশি।’

নিজেদের উন্নতির তাগিদ দিয়ে মরক্কো অধিনায়ক বলেন, ‘প্রতিটি ম্যাচেই আমাদের খেলার আরও উন্নতি করতে হবে এবং আগামী ম্যাচগুলোতে আমাদের মূল মনোযোগ থাকবে ঠিক এই জায়গাটিতেই।’

ব্রাজিলকে রুখে দেওয়ার এই ইতিবাচক ধারা বজায় রাখতে চান হাকিমি। তিনি বলেন, ‘আমাদের এই ইতিবাচক ধারা বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও ভালো ফুটবল খেলতে হবে।’

See More

Latest Photos