মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও থামেনি রাজধানীর আরামবাগ ক্লাবে অবৈধ ক্যাসিনো জুয়ার অভিযোগ

Total Views : 235
Zoom In Zoom Out Read Later Print

রাজধানীর আরামবাগ এলাকার একটি ক্লাবে আবারও অবৈধ ক্যাসিনো ও জুয়ার ও মাদক এর আসর পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, রাত গভীর হলে সেখানে নিয়মিত জুয়ার আসর বসে এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন অংশ নিতে আসে। অভিযোগ রয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হলেও দৃশ্যমান কোনো অভিযান বা কার্যকর ব্যবস্থা দেখা যায়নি বলে দাবি করছেন স্থানীয়রা। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।উল্লেখ্য, ২০১৯ সালে দেশব্যাপী ক্যাসিনোবিরোধী অভিযানের মাধ্যমে বিভিন্ন ক্লাবে অবৈধ জুয়ার কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরপরও নতুন করে এ ধরনের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।"স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, এই কার্যক্রমের সঙ্গে হিরন সেন্টিকেট ও তার কয়েকজন সহযোগীর নাম আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে হিরন এর বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষ।"

এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

See More

Latest Photos