কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা জমি নিয়ে বিরোধে

Total Views : 7
Zoom In Zoom Out Read Later Print

মিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে আপন বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আবু মিয়া (৫৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে

নিহতরা হলেন- দড়ানীপাড়া গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে খালেদা আক্তার বেবি (৭০) ও একই গ্রামের সেলিম মিয়ার ছেলে মঞ্জুরুল আলম ওরফে তোতু (৪০)। নিহত খালেদা আক্তার দেবিদ্বার উপজেলার খাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবারটির সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ ওরফে আবু মিয়া ধারালো দা নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলায় খালেদা আক্তার ও মঞ্জুরুল আলম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত মঞ্জুরুল আলমের শাশুড়ি জোসনা বেগম ও স্বজন মো. শফিকুল ইসলাম বলেন, পুরোনো জমিজমা সংক্রান্ত শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

See More

Latest Photos