ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়া ও আঞ্চলিক সংঘাত বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে, সংকটের সমাধান কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।
কূটনৈতিক সমাধানেই আস্থা ইরানের শান্তি প্রস্তাব নাকচ ট্রাম্পের,
রোববার (২৭ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার যেকোনো উদ্যোগ ইরানের নির্ধারিত শর্ত পূরণের ওপর নির্ভর করছে। আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোই বর্তমান অচলাবস্থা থেকে বেরিয়ে আসার পথ বলেও তিনি উল্লেখ করেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।