রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও ওই জমিতে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)।
মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার,সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গিয়াস উদ্দিন বলেন, মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে কিছুক্ষণ আগে রাজধানীর বেইলি রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখন থানায় আনা হচ্ছে।
হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এর আগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।