খুব শিগগিরই’ শেষ হবে ইরান যুদ্ধ ‘: ট্রাম্প

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানে আলোচনার জন্য কার সঙ্গে যোগাযোগ করবেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার এমন বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার (৩ অক্টোবর) আলাবামায় এক সমাবেশে ট্রাম্প বলেন, তেহরানে আলোচনার জন্য তাঁর সামনে কোনো স্পষ্ট পক্ষ নেই। তিনি বলেন, ‘আমি জানি না কার সঙ্গে কথা বলব। সেখানে কথা বলার মতো কেউ নেই।’ এরপর তিনি জানান, ‘যেভাবেই হোক’ যুদ্ধ শেষ হবে এবং তা ‘খুব শিগগিরই’ হতে পারে।

ট্রাম্প আরও বলেন, যুদ্ধ সম্ভবত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর শেষ হতে পারে। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না বলেও পুনর্ব্যক্ত করেন।

 

ট্রাম্পের এই বক্তব্যের সময়ই হরমুজ প্রণালি এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালি এলাকায় দুটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাতনামা প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

প্রথম ট্যাংকারটিতে আঘাতের পর অল্প সময়ের জন্য আগুন ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং জাহাজটি যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। এতে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার অজ্ঞাতনামা প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায়। জাহাজটির সব নাবিক নিরাপদ রয়েছেন। দুই ঘটনারই তদন্ত চলছে।

See More

Latest Photos